ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ২৮ অক্টোবর বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার ছাত্র সমাবেশে। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই, মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশী শক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে ওই দল সেই পরিমাণে সদস্য সংসদে পাঠাবে।

২৮ অক্টোবর সোমবার বিকেলে শহরের ফৌজদারি মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, ৫৩ বছর পর্যন্ত কোন গরিব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে। যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।

তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে, চুরি, ডাকাতি, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু ৫ আগস্টের পর আবার গুন্ডামী, চাঁদাবাজি, আত্যাচার, অনাচার আবার মিথ্যা মামলা, এটা দেখার জন্য এ দেশের মানুষ আন্দোলন করে নাই, রক্ত দেয় নাই। আগে চাঁদা আদায় করেছে সেন্টু, এখন আদায় করে কেন্টু, আগে টাকা তুলত লাল্টু, এখন তোলে বল্টু। এই বল্টু আর লাল্টু আমরা দেখতে চাই না।

জনগণকে বলব, আমাদের দলের ঐক্য দরকার নাই, আপনারা জনগণ ঐক্যবদ্ধ হন, যে দলের মধ্যে গুন্ডা আছে, দুর্নীতিবাজ আছে, ডাকাত আছে, খুনী আছে, জালেম আছে, যাদের হতের মধ্যে খুনের রক্ত আছে, যাদের মধ্যে ধর্ষক আছে তাদের প্রত্যাখান করেন। ওদের দল সমর্থন করবেন না, জনগণ ঐক্যবদ্ধ হলে কোন দুর্নীতিবাজ এদেশে শাসক হতে পারবে না।

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আপডেট সময় ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪