ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী : যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাদান

বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। ২৭ অক্টোবর রবিবার সকালে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মো. মশিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, শহর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জাকির হোসেন জনি, মো. ইমরান কায়সার, শহর ছাত্রদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, তুষার চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়াও কয়েকজন যুবক স্বেচ্ছায় রক্ত দান করেন।

চিকিৎসা নিতে আসা ৫৩ বছরের বৃদ্ধা মাজেদা খাতুন বলেন, পায়ে ঝিঝি দেয়। মুখে ব্যথা। ভাত খাইতে পারি না। শুনলাম বিএনপিতে টাকা ছাড়া ওষুধ দেয়। চিকিৎসা দেয়। তাই আসলাম চিকিৎসা নিলাম, আমি খুবই খুশি ওষুধ পেয়ে।

আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের দিকনির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুঃস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী : যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাদান

আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪