ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে দিনব্যাপী অসহায়, দুস্থ, দরিদ্রদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে গত ১৬ বছরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক হামলায় নিহত বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪