ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দিগপাইতে পুলিশি অভিযানে ৭টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৬

দিগপাইতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ছয় মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং স্টেশনের পেছনে মাদকদ্রব্য সেবন এবং ইয়াবা বড়ি কেনা-বেচার সময় ২৪ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে ৭টি ইয়াবাবড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর শহরের পাথালিয়া এলাকার সাহেব আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (৩০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বটতলা গ্রামের খন্দকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. মোস্তাফিজুর রহমান দিপু (২৫), জামালপুরের দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা গ্রামের মো. আবুল মনসুরের ছেলে শাকির আহাম্মেদ (৪২), মৃত খোকা মন্ডলের ছেলে মো. তামিম হোসেন (২২), মো. আমিনুল ইসলামের ছেলে মো. অন্তর (২০) ও ছোনটিয়া গ্রামের আব্দুস সামাদ আলীর ছেলে শামীম হোসেন (২৭)।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ২৪ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং স্টেশনের পেছনে অভিযান পরিচালনা করি। সেখানে মাদকদ্রব্য সেবন ও ইয়াবা বড়ি কেনা-বেচার সময় ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি ইয়াবা বড়ি এবং মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মাদককারবারিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/১৬ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

দিগপাইতে পুলিশি অভিযানে ৭টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৯:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪