ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন,‘ রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।’

২২ অক্টোবর মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৩য় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সভাপতিত্ব করেন।

সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করবো।’

অবৈধ অস্ত্রের উদ্ধার অভিযান চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। লুট করা অস্ত্রের ৮০ শতাংশ এরই মধ্যে উদ্ধার হয়েছে। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেয়া হবে।

সভায় আলোচনার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আলোচনা হয়েছে। যে কোনো দাবির বিষয়ে,সরকার যে কমিটি করেছে সেই কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে সবাই ভুক্তভোগী হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগ মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করলে জনভোগান্তি অনেকটা কমবে। এ জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার জন্য।

আসন্ন বিশ্ব ইজতেমা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। বিশ্ব ইজতেমা কীভাবে ভালোভাবে হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়; বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়; সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪