ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ইসলামপুরে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবি

ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ইউপি সদস্যদের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। ২০ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চিনাডুলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ফারুক, পাথর্শী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হাসান লিখন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের অপসারণ করলে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে এই সিদ্ধান্ত থেকে পরিবর্তনের দাবি জানান তারা।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের সকল ইউপি সদস্য এতে অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা

ইসলামপুরে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবি

আপডেট সময় ০৭:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪