ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

হামাস টিকে আছে, থাকবে : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯ অক্টোবর শনিবার বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

খামেনি বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার প্রয়ান অবশ্যই বেদনাদায়ক’, ‘কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সাথে শেষ হয়ে যাবে না।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি ইসলামি আন্দোলন ‘হামাস টিকে আছে এবং টিকে থাকবে।’

খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার ‘প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন।’

সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দেখা যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।

খামেনি বলেন, ‘তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।’

খামেনি আরো বলেন, ‘তিনি ৭ অক্টোবর, ২০২৩-এর অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন।’

ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।সূত্র:বাসস।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

হামাস টিকে আছে, থাকবে : খামেনি

আপডেট সময় ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪