ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত সরিষাবাড়ীর রবিনের মৃত্যু

আবু রায়হান রবিন

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবু রায়হান রবিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রবিনের বাড়িতে চলছে শোকের মাতম।

১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছেন। তিনি ১১ অক্টোবর গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন।

নিহত আবু রায়হান রবিন জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার সাতপোয়া এলাকার রেজাউল করিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দুই মাস পূর্বে ঢাকার ডেলটা এলপি গ্যাস কোম্পানিতে চাকরি নেন আবু রায়হান রবিন। গত ১১ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় শাইনপুকুর সিরামিক কোম্পানিতে এলপিজি গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন রবিনসহ কয়েকজন শ্রমিক। এ সময় গ্যাস লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আবু রায়হান রবিনসহ ছয় শ্রমিক অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আবু রায়হান রবিনের শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়। ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রবিন মারা যান।

নিহত রবিনের চাচা বিদ্যুৎ মিয়া বলেন, বাবা ছেলেসহ দু’জন ডেলটা এলপি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে গ্যাস লাইনের মেরামত কাজের সময় গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে বাবা-ছেলেসহ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে রবিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, গ্যাস বিস্ফোরণে সরিষাবাড়ীর একজন শ্রমিক মারা গেছে বিষয়টি আমার জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত সরিষাবাড়ীর রবিনের মৃত্যু

আপডেট সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪