ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে সিডসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

১৪ অক্টোবর জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উদোক্তা, কিশোর-কিশোরী, এফ ডিপি সদস্য, সিএসপি কৃষি, লাইভস্টক, শিক্ষক, ইউপি ভাইস চেয়ারম্যান, সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

সদর উপজেলার কেন্দুয়া ইয়নিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম। এসময় অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদে শোভাযাত্রার আয়োজন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী কামাল হোসেন। চারটি ইভেন্টে মোট উপস্থিত ছিলেন ৩৯৫ জন নারী ও পুরুষ।

ইসলামপুর উপজেলার পলবান্ধা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি ছানোয়ার হোসেন সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সিডস কর্মসূচি ইসলামপুর উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান।

ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং ক্ষতির মাত্রা কমিয়ে আনতে বক্তারা বিভিন্ন উপায়ের কথা উল্লেখ করেন। বিশেষ করে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির জন্য উঠান বৈঠক থেকে শুরু করে গঠনমূলক কার্যক্রম হাতে নেয়ার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করা, বিভিন্ন মহড়ার আয়োজন করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে প্রচারণা চালোনোর আহ্বান জানানো হয়।

উল্লেখ নরওয়েভিত্তি দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘ সিডস কর্মসূচির মাধ্যমে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলে সংস্থা সূত্র জানায়।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে সিডসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪