ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী ১৪ অক্টোবর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গত ৩০ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী পুরুষ নির্বিশেষে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ

আপডেট সময় ০৬:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪