ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

১৩ অক্টোবর রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামপুর থানা (তদন্ত) কর্মকর্তা মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল, চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, আনিছুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার সুলেখা, প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪