ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশে কমলা হ্যারিসের চাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে তার শারীরিক অবস্থা ‘দুর্দান্ত’ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম আছেন।

এ তথ্য প্রকাশ করে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ না করা এবং এ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন।

একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দাবি করেছেন, তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী ‘মার্কিন জনগণকে জানাতে চান না যে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিট বা সক্ষম আছেন কী-না।’

এদিকে, কোন ধরণের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ না করে সাবেক প্রেসিডেন্টের প্রচার দল মি. ট্রাম্পের চিকিৎসককে উদ্ধৃত করে বলেছে, তিনি ‘নিখুঁত এবং চমৎকার শারীরিক অবস্থায়’ রয়েছেন।

হোয়াইট হাউজের ওই রিপোর্টে বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘শারীরিক ও মানসিকভাবে সক্ষম’।

তিন বছর ধরে কমলা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করা কর্নেল ডা. জসুয়া সিমন্স জানিয়েছেন, এপ্রিল মাসে তার স্বাস্থ্যের অবস্থা ছিলো ‘অসাধারণ’ এবং একই সাথে যোগ করেন যে তিনি স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবন যাপন করেন।

তবে মেডিকেল রেকর্ডস তিনি উল্লেখ করেছেন যে, তার (কমলা হ্যারিসের) পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাস আছে।

এদিকে স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য প্রকাশের পর কমলা হ্যারিসের প্রচারণা দলের একজন মুখপাত্র সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, “এবার আপনার পালা, ডোনাল্ড ট্রাম্প”।

ডেমোক্র্যাটরা ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও মানসিক সুস্থতা নিয়ে বারবার তাকে আক্রমণ করছেন।

কয়েক মাস আগে রিপাবলিকানরা সরাসরি একই ধরণের সমালোচনা করতেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিষয়ে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মি. ট্রাম্প হবেন তার দ্বিতীয় মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশে কমলা হ্যারিসের চাপ

আপডেট সময় ০৩:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪