ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ইসলামপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও কড়া নিরাপত্তার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ১৫টি পূজা মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয়া দুর্গাপূজা। মহালয়ের মধ্যে দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী পূজা থেকে শ্রী শ্রী দুর্গামাতার নিত্য পূজার্চ্চনা শুরু করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরিসভা পূজা মণ্ডপে, নিজের সন্তানের মতো অতি ভালবাসায় মাটি দিয়ে তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক, গণেশ, অসুর মহিষ, সিংহের মৃন্ময় ও শিবের মূর্তি। প্রতিবারের তুলনায় এবারেও বিভিন্ন জায়গায় দেখা যায় নতুনত্ব। এবারে প্রতিমা তৈরিতে রয়েছে বৈচিত্রের ছোয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলায় গোবিন্দবাড়ী পূজা মণ্ডপ, পুদ্দারবাড়ী পূজা মণ্ডপ, সেনবাড়ী পূজা মণ্ডপ, হরিসভা পূজা মণ্ডপ, কাসারী পাড়া পূজা মণ্ডপ, কামার পাড়া পূজা মণ্ডপ, ইংলিশ পট্টি পূজা মণ্ডপসহ পৌর শহর ও উপজেলায় ১৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উৎযাপিত হতে যাচ্ছে।

রৌদ্র ও বর্ষণের ক্ষান্ত আলো-আঁধারি আকাশে পাখির পালকের মত মেঘরাশির অলস মন্থর সুভাষিত ছন্দে নিরুদ্দেশে ভেসে যাওয়া শারদের অন্বয় ধূসর শুভ্র-সুচিতা, শিউলি কুসুমের উন্মিলীন, হৃদয় আকুল করা সুগন্ধ, তটনী পাড়ের পুষ্পাকাশের অপূর্ব মিলন স্নিগ্ধতা, এই অনুপম স্নিগ্ধ মোলায়েম রূপশ্রী নিয়ে শারদলক্ষ্মীর অনাবিল অনন্দঘন আর্বিভাব। ‘ঢাক ঢোল বংশীর সূরে মোরা গীত গায় আজিকায় বিশ্বজননীয় এসেছে আঙ্গিনায়’ ‘শুভ মেঘে করিছে খেলা শারদ আকাশ আজি উতলা শঙ্খ ঘণ্টা বাজিছে মাদল বরুণ নৃত্য সায়রে’ ‘আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জগৎ জননী এসেছে দ্বারে’ শিউলি ফোঁটা প্রাতে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার দত্ত লিখিত বার্তায় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। নিরাপত্তার জন্য পূজা মণ্ডপে প্রশাসনের সাথে মতবিনিময় হয়েছে বলেও জানান।

ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক মোবাইল টিম টহল থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মণ্ডপে সর্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে সজাগ দৃষ্টি রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আশা রাখি কোন রকম ঝামেলা ছাড়াই উল্লাস, উদ্দীপনার মধ্যে দিয়েই এবারের শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।

হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু

ইসলামপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও কড়া নিরাপত্তার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

আপডেট সময় ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪