ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
ফুটসাল বিশ্বকাপ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

ফুটবলে খুবই পরিচিত একটি শব্দ ‘হেক্সা’। ব্রাজিলের ‘হেক্সা’ বা ছয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অনেকদিনের। তবে তা এখনো পূরণ করতে পারেনি সেলেসাওরা। তবে ফুটসাল বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ‘হেক্সা’ জয় করেছে নেইমারের দেশ।

৬ অক্টোবর রবিবার রাতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় জমে উঠেছিল ফাইনাল। ম্যাচের শুরুতেই লিড নেয় ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে নেন ফেরাও।

এরপর দ্রুতই দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের আসে ১২ মিনিট ৩৪ সেকেন্ডের মাথায় ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। এর দুই মিনিট পরেই বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠে ব্রাজিল।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে ব্রাজিলিয়ানরা। আসরের সেরা গোলকিপার হয়েছেন ব্রাজিলের উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ফুটসাল বিশ্বকাপ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

আপডেট সময় ০১:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪