ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারগঞ্জের নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের হানা, আলমিরার নথিপত্রে আগুন

বিদ্যালয়ের নথিপত্রে আগুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা ভেঙ্গে ভেতরে আলমিরার তালা ভেঙ্গে নথিপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৫ অক্টোবর শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগুনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ পরে রাতেই স্থানীয়রা আগুন দেখে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

অভিভাবকরা জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বিদ্যালয়ের টিনশেড অফিস কক্ষের আলমিরা ভেঙ্গে কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া দেখে ডাকাডাকি করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনা যারাই করুক না কেন, আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাই।

আগুনে পুড়ে ছাই নথিপত্র। ছবি : বাংলারচিঠিডটকম

বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ টি এম বাবুল এ প্রতিবেদককে বলেন, ৫ অক্টোবর রাতে ফোনে আমাকে একজন জানিয়েছেন কে বা কারা যেন বিদ্যালয়ের টিনশেড অফিসের কক্ষে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দিয়েছে৷ সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি৷

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের মাদারগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমীনকে মুঠোফোনে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়টির মূল ভবনের পাশে টিনশেড কক্ষের আলমিরারর নথিপত্রে আগুন দেওয়ার বিষয়টি জানামাত্রই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

মাদারগঞ্জের নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের হানা, আলমিরার নথিপত্রে আগুন

আপডেট সময় ১০:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪