ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

৫ বছর পর জুমার খুতবা, মুসলমানদের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি

প্রায় পাঁচ বছর পর জুমার খুতবা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুতবার পাশাপাশি জুমার নামাজে ইমামতিও করেছেন তিনি। খুতবায় চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন খামেনি।

ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে খুতবা দিয়েছেন খামেনি। খুতবায় তিনি ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধকারী আরব গোষ্ঠীগুলোর প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

খামেনি মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে এবং লেবাননে ফিলিস্তিন ও হিজবুল্লাহকে রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরে তার খুতবা শুরু করেন।

খামেনি বলেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা-লেবাননসহ সমস্ত ইসলামি দেশকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই।’

খামেনি প্রথমে ফারসি ভাষায় খুতবা শুরু করেন। মুসলিম জাতির মধ্যে আরবি ভাষাভাষীর জাতিরাও যেন খামেনির আহ্বান স্পষ্ট বুঝতে পারে সেজন্য পরে আরবি ভাষায়ও খুতবা দিয়েছেন তিনি।

ইরানে হিজবুল্লাহর প্রতিনিধি এবং হাশেম শাফিএদ্দীনের ভাই আবদুল্লাহ শাফিএদ্দীন খামেনির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। ৩ অক্টোবর রাতে ইসরায়েল হাশেম শাফিএদ্দীনকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল।

খামেনি খুতবায় বলেন, মুসলিম বিশ্বের সবারই সাধারণ শত্রু এক। আর সেটা হলো ইসরায়েল। তারা (ইসরায়েল) গুপ্তহত্যা চালিয়ে, সাধারণ বেসামরিক মানুষ হত্যা করে জয়ী হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ইসরায়েলের হাত থেকে হামাস বা হিজবুল্লাহর নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে নিজের ভূমি, ঘর, দেশ এবং স্বার্থ রক্ষা করার অধিকার প্রত্যেক মানুষের আছে।

ফিলিস্তিনের জনগণের নিজেদের অধিকার রক্ষার বৈধতা দিয়ে খামেনি বলেন, কোনো আন্তর্জাতিক সংস্থার ফিলিস্তিনিদের ভূমি এবং অধিকার রক্ষায় আপত্তি করার ক্ষমতা নেই। পাশাপাশি হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন ও রক্ষা করার জন্য এগিয়ে এসেছে বলে কেউ তাদের সমালোচনা করতে পারে না।

পাশাপাশি প্রধান নেতাদের হারিয়ে লেবাননবাসীদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহসহ জ্যেষ্ঠ নেতাদের স্মরণ করেন খামেনি। সূত্র:ইত্তেফাক।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

৫ বছর পর জুমার খুতবা, মুসলমানদের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি

আপডেট সময় ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪