ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

এখনও পাঁচশ’র মত বন্দি পলাতক রয়েছে : জামালপুরে কারা মহাপরিদর্শক

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। ছবি: আসমাউল আসিফ

কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক বন্দিদের অনেকেই তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন। একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পাঁচশর মত বন্দি পলাতক রয়েছে।

২ অক্টোবর বুধবার বিকেলে জামালপুর সফরে এসে জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে তিনি এই সফরে আসেন।

সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি সেসব অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কারাগারে অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে বন্দিদের সংখ্যা কম। তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কারাগারের ধারণক্ষমতা বাড়বে।

তিনি আরও বলেন, আমাদের কোন ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের চুক্তি বাতিল করা হবে। নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি কারাগার পরিদর্শন করেন।

এ সময় ময়মনসিংহ কারাগারের উপ-মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

এখনও পাঁচশ’র মত বন্দি পলাতক রয়েছে : জামালপুরে কারা মহাপরিদর্শক

আপডেট সময় ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪