ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সরিষাবাড়ীর জগনাথগঞ্জ ঘাট পেরুয়া নদীতে সেতু চায় দুই পাড়ের গ্রামবাসী

সরিষাবাড়ীর জগনাথগঞ্জ ঘাট পেরুয়া নদী পাড়। এখানে সেতু চায় দুই পাড়ের গ্রামবাসী। ছবি : মমিনুল ইসলাম কিসমত

জামালপুরের সরিষাবাড়ীতে জগনাথগঞ্জ ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ কুলঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজ, মাদরাসাসহ প্রায় এক সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।

সরিষাবাড়ীর জগনাথগঞ্জ ঘাট পেরুয়া নদীতে এখানে সেতুর দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকার পেরুয়া নদী দিয়ে সরিষাবাড়ী ও কাজিপুর উপজেলার প্রায় ১০ ইউনিয়ের লক্ষাধিক মানুষ প্রতিদিন নৌকা দিয়ে পারাপার করে থাকে। নানা সময় নৌকা ডুবিতে দুর্ঘটনায় শিকার হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ রোগীদের পারাপার করতে পড়তে হয় বিপাকে। চরাঞ্চলের কৃষি পণ্য পরিবহন করতে সমস্যা হয় কৃষকদের। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করেনি তারা। তাই দ্রুত সময়ে সেতু নির্মাণের দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন প্রভাষক জামিল মিয়া, শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী সেলিম রেজাসহ আরও অনেকেই।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

সরিষাবাড়ীর জগনাথগঞ্জ ঘাট পেরুয়া নদীতে সেতু চায় দুই পাড়ের গ্রামবাসী

আপডেট সময় ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪