ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা

নকলা প্রেসক্লাবের সচেতনতামূলক আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শেরপুরের নকলা প্রেসক্লাবের উদ্যোগে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় প্রেসক্লাবের সামনে এ সভার আয়োজন করা হয়।

নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোতালেব সেলিম, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।

বক্তারা জানান, নারী-পুরুষের মধ্যে বৈষম্য নিরসনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি গুরুত্ব সহকারে পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করলেও বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। মূলত কন্যা শিশুদের শিক্ষার অধিকার, খাদ্য ও পুষ্টির সুরক্ষা, আইনি সহায়তা ও ন্যায় বিচারের অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।

তারা আরও জানান, বাংলাদেশের সমাজে যাতে নারীরা কোন ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২০০০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যাশিশু দিবস পালনের অফিস আদেশ জারি করে। ওই আদেশ মোতাবেক শিশুঅধিকার সপ্তাহের (২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর) মধ্যে তথা ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পর থেকে বাংলাদেশে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর দিনটিকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে কানাডা প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব করে এবং ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এর পর পৃথিবী জুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবসটি পালন করা হয়।

আলোচনার পরে, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শফিউল আলম লাভলু চিকিৎসার উদ্দেশ্যে স্বপরিবারে ভারতে গমন উপলক্ষে তাদের আরোগ্য কামনার পাশাপাশি সফল সফর কামনায় বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৭:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪