ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর সদর থানায় জিডি মামলা সেবায় টাকা লাগবে না : ওসি ফয়সল মো. আতিক

জামালপুর প্রেসক্লাবে বক্তব্য রাখেন ওসি ফয়সাল মো. আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক বলেছেন, জনগণের অংশ হিসেবে আমি এই জামালপুর সদর থানায় প্রতিনিধিত্ব করতে আসছি। জনগণের সেবা দেওয়ার জন্য আসছি। থানায় এসে টাকার বিনিময়ে জিডি, মামলা করতে হবে, টাকার বিনিময়ে সেবা নিতে হবে-এই প্রচলিত ধারণাটা আমি ভেঙে দিতে চাই।

জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ এবং জামালপুর প্রেসক্লাবের সকল সদস্য, সহযোগীসদস্য সাংবাদিকদের সাথে এক বৈঠকী আলোচনায় এসব কথা বলেন ওসি ফয়সল মোহাম্মদ আতিক। ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওসি ফয়সল আরও বলেন, টাকার বিনিময়ে তদন্ত করিয়ে নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণিত করার মতো ঘটনা আমার ক্ষেত্রে ঘটবে না। আমি তা হতে দিব না। কারও প্রচুর টাকা আছে, টাকা দিয়ে আমাকে ব্যবহার করতে পারবে না। পুলিশ, সাংবাদিক ও জনগণের মধ্যে ভুলবোঝাবুঝি যাতে না থাকে সেই পরিবেশ তৈরি করতে চাই।

ওসি বলেন, চাঁদাবাজি, মাদক, জুয়া, টেন্ডারবাজি, যাত্রায় অশ্লীলতা, কন্যাশিশুসহ নারী পাচার, নির্যাতন, নারী বেচাকেনা ও সকল প্রকার মাদকের উৎস জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লী, নারীদের উত্যক্ত করা, কিশোর অপরাধী দল, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে একজন ওসি চাইলেই সম্ভব। এইসব অপরাধ দমনে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের সচেতন মানুষের সচেতনতাই বড় কথা।

তিনি বলেন, আমি পুলিশ সাধারণ জনগণের অংশ। আপনারা সাংবাদিকেরাও কিন্তু সাধারণ জনগণের অংশ। এর বাইরে আমাদের আর কোন পরিচয় নেই। সবারই লক্ষ্য এই থানার আওতাধীন সবাই শান্তিতে বসবাস করতে চাই। জামালপুর সদর থানায় জনগণের সেবা দেওয়া, জনগণের প্রতি পুলিশের আস্থা ফিরিয়ে আনা, পূর্ণ উদ্যমে কাজ করে ভালো পরিবেশ সৃষ্টির জন্য আপনাদের সহযোগিতায় কাজ করে যাবো। তিনি জামালপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তীব্র যানজট নিরসনেও ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

ওসি ফয়সল মো. আতিক বলেন, জামালপুরই বাংলাদেশ। বাংলাদেশই জামালপুর। একই জিনিস। সুতরাং মাথায় রেখেই জামালপুরের আইন-শৃংখলা পরিবেশ ঠিক করতে হবে। এক্ষেত্রে তিনি জামালপুর প্রেসক্লাবসংশ্লিষ্ট সাংবাদিকসহ সকল সচেতন মহলের সাবিক সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা। বৈঠকের আলোচনা পর্ব সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএননিউজ/এটিএনবাংলার সাংবাদিক লুৎফর রহমান। জামালপুর প্রেসক্লাবের এই দুই সাংবাদিকনেতাসহ সাংবাদিকবৃন্দ ওসি ফয়সল মো. আতিককে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান। জামালপুর সদর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ওসির প্রতি প্রত্যাশা করেন এবং পুলিশের যেকোনো ভাল কাজে সকল সাংবাদিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এতে আরও বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, দেশটিভির সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন, চ্যানেল এস এর সাংবাদিক শামীম হোসেন, জামালপুর প্রেসক্লাবের সদস্য তৌফিকুল আলম শরিফ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুর সদর থানায় জিডি মামলা সেবায় টাকা লাগবে না : ওসি ফয়সল মো. আতিক

আপডেট সময় ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪