ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

‘পর্যটন শান্তির সোপান’ এ স্লোগান সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহর পদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম ইফতেখার ইউনুছের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, পর্যটন উদ্যোক্তা শামীম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে পর্যটন শিল্পের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভায় বক্তারা বলেন, ভারতীয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের নৈঃসর্গিক সৌন্দর্যে্য সমৃদ্ধ এবং যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত জামালপুরে পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে এ শিল্পটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাচ্ছে না।

বক্তারা বিভিন্ন বেসরকারি উদ্যোগে পরিচালিত পার্কগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। তারা পর্যটন শিল্পের উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো নিরসনে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

আপডেট সময় ০৬:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪