ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

প্রথম ইনিংসে ভালো ব্যাটিং চান সাকিব

২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটারদের কাছ থেকে ভালো ব্যাটিং পারফরমেন্স চান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের মতে টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কানপুরে সাংবাদিকদের সাকিব বলেন, ‘চেন্নাই টেস্ট সাড়ে তিন দিনে শেষ হয়েছে যা আমাদের জন্য আদর্শ নয়। আমি মনে করি আমরা এমন পরিস্থিতিতে সত্যিই ভাল খেলেছি। তবে ফলাফল যা হয়েছে তার চেয়েও আমরা ভাল দল। শক্তিশালী ভারতের বিপক্ষে পরের টেস্টে নিজেদের প্রমানের আরেকটি সুযোগ থাকছে।’

চেন্নাইয়ে প্রথম টেস্টে ১৪৯ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ। পরবর্তীতে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছিলো টাইগাররা।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করলে ভারতের চেয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে। সাকিব বলেন, ‘যদি শুধুমাত্র ব্যাটিং নিয়ে কথা বলি তাহলে কিছুটা উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে আমরা ১৪৯ রানে অলআউট হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা ২৩৪ রান করেছিলাম। ভারতের শক্তিশালী বোলিংয়ে কথা বিবেচনায় এটি ভাল লক্ষণ।’

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে শক্তি ও অভিজ্ঞতার বিচারে পাকিস্তান ও ভারতের মধ্যে পার্থক্য আছে বলে জানান সাকিব।

তিনি বলেন, ‘পাকিস্তান তুলনামূলকভাবে একটি অনভিজ্ঞ দল ছিল। এমনকি দল হিসাবে আমরা পাকিস্তানের চেয়ে বেশি অভিজ্ঞ ছিলাম এবং এটি অনেক বড় বিষয় ছিল। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যদিও তারা ঘরের মাঠে অজেয়। তাদের বোলিং এবং ব্যাটিং গভীরতা আছে। বিদেশেও ভালো করছে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। যেকোন দেশই ভারতকে সবসময় কঠিন প্রতিপক্ষ মনে করে এবং আমরাও এর ব্যতিক্রম নই।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এখন ভারত সফরই সবচেয়ে কঠিন। অন্য দলগুলো তাদের মাঠে এক বা দু’টি ম্যাচ হেরে যেতে পারে, কিন্তু আমরা খুব কমই দেখি যে ভারত তাদের নিজেদের মাঠে টেস্ট হারছে।’

তবে সাকিব মনে করেন, বাংলাদেশ যদি সত্যিই ভালো খেলতে পারে তাহলে ভারতকে চাপে ফেলতে পারবে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

প্রথম ইনিংসে ভালো ব্যাটিং চান সাকিব

আপডেট সময় ১০:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪