ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে

এ্যাথলেটিকোর বিপক্ষে লা লিগায় মাদ্রিদ ডার্বিকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে উরুর ইনজুরিতে ভুগছেন বলে ক্লাব সূত্র আজ নিশ্চিত করেছে।

২৪ সেপ্টেম্বর আলাভেসের বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে কিছুটা অস্বস্তি বোধ করায় ৮০ মিনিটে ফরাসি এই সুপারস্টারকে মাঠ থেকে উঠিয়ে নেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের দাবী এমবাপ্পেকে আগামী অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জানিয়েছে এমবাপ্পের কিছুটা ইনজুরি রয়েছে।’

আলাভেসের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পে দারুন এক গোল করেছেন। এর মাধ্যমে এবারের মৌসুমে লিগে সাত ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। ঐ ম্যাচের পর এমবাপ্পের পরিস্থিতি নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সে ভাল আছে। তবে কিছুটা পরিশ্রান্ত। এ কারনে তার অনুরোধেই মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছে।’

এক বছর আগে এ্যাথলেটিকোর কাছে হারের পর এ পর্যন্ত টানা ৩৯ ম্যাচে লা লিগায় লস ব্ল্যাঙ্কোসরা অপরাজিত রয়েছে।

ইনজুরির কারনে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিলি সফরে থাকছেন না এমবাপ্পে। ফ্রান্সের হয়ে অক্টোবরে নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিরুদ্ধেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গ্রীষ্মে পিএসজি থেকে রিয়ালে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাত গোল করেছেন এমবাপ্পে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে

আপডেট সময় ০৯:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪