ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চারদফা প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূরীকরণের জন্য মানববন্ধন করেছেন দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা পরিবার। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অংশ নেন ৫৫টি বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক ।

মানববন্ধনে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার।

শিক্ষকরা সরকারের প্রতি প্রস্তাবনা রেখে বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা একই পাঠ্যপুস্তকে পাঠদান, পরীক্ষা অথচ সরকারি বেসরকারি নাম দিয়ে সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা সজল ভদ্র, শিক্ষক এমদাদুল হক, ইউনুস আলী, আবু তাহের, এম এ রশিদ, জহুরুল হক, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, সবুজ মিয়া, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, খন্দকার আবু নোমান সোহাগ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দেওয়ানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪