ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন
চেন্নাই টেস্ট

রেকর্ড ব্যবধানে হারা ম্যাচে ইতিবাচক দিক দেখছেন শান্ত

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী বাংলাদেশ। ২৮০ রানের বড় ব্যবধানে হারের পরও চেন্নাই টেস্ট থেকে ইতিবাচক কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রান বিবেচনায় ভারতের কাছে বড় হারের পর শান্ত জানান, দুই ইনিংসেই পেসাররা ভালো করেছে। বিশেষভাবে নতুন বলে হাসান-তাসকিনরা দারুন পারফরমেন্স করেছে। রান বিবেচনায় ভারতকে কাছে এটি বড় হার বাংলাদেশের।

টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে বিশ্বসেরা ভারতের টপ-অর্ডারকে কাপিয়ে দেন তরুণ সেনসেশন হাসান মাহমুদ। ৩৪ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘওে পাঠান হাসান।

পরবর্তীতে হাসানের সাথে উইকেট শিকারে মাতেন আরেক পেসার নাহিদ রানা ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। তাতে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। কিন্তু সেখান থেকেই বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন তারা। প্রথম ইনিংসে ভারত পায় ৩৭৬ রান।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ম্যাচ জয়ের জন্য ৫১৫ রানের টার্গেটে চতুর্থ দিনের প্রথম সেশনে ২৩৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

প্রথম টেস্টে লড়াই করতে না পারলেও, এ ম্যাচ থেকে বোলারদের পারফরমেন্সে খুশি হয়েছে শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক হলো প্রথম দুই-তিন ঘণ্টা তাসকিন-হাসান দারুর বল করেছে। যদিও ভারতও খুব ভালো ব্যাট করেছে। পেস বোলিংয়ে আমাদের যে বিকল্প আছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। আমরা খুব ভালো বল করেছি নতুন বলে। আমাদের এটা অব্যাহত রাখতে হবে।’

দুই ইনিংস মিলিয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন তিনি। নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ যতক্ষণ পেরেছি ব্যাট করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পেরেছি।’

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ওই টেস্টে ব্যাটাররা ভালো করবে বলে বিশ্বাস করেন শান্ত, ‘কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। এবার বোলাররা ভালো করেছে, আশা করছি ব্যাটাররাও ভালো করবে।’

প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ ও দ্বিতীয় ইনিংসে বল হাতে ৮৮ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের অশ্বিন। ম্যাচ শেষে অশ্বিনের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের জন্য অবদান রেখে যাচ্ছেন অশ্বিন। আমি ঠিক জানি না এখানে যা বলবো তাতে দলে তার অবদানের সবটুকু প্রকাশ পাবে কি না।’সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

চেন্নাই টেস্ট

রেকর্ড ব্যবধানে হারা ম্যাচে ইতিবাচক দিক দেখছেন শান্ত

আপডেট সময় ১১:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪