ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই : শামীম আহমেদ

জামালপুর পৌর কবরস্থানে বৃক্ষ রোপণ করেন জামালপুর জেলা বিএনপিনেতা শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেছেন, প্রকৃতি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাইকে অন্তত একটি করে হলেও যার যার বাড়ির আঙিনায় গাছ লাগাতে হবে। গাছ হলো পাখিদের অভয়ারণ্য। গাছ আমাদের অক্সিজেন দেয়। শ্বাস-প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপদাহের কারণে পরিবেশ বিপর্যয় রক্ষায় জামালপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ তার ব্যক্তিগত উদ্যোগে ২২ সেপ্টেম্বর রবিবার সকালে জামালপুর পৌর কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কবরস্থানের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

বিএনপিনেতা শামীম আহমেদ আরও বলেন, আমি সব সময় চেষ্টা করি আমার সাধ্যমতো পরিবেশ রক্ষা করার জন্য। জামালপুর জেলায় আমি বৃক্ষ রোপণের ধারাবাহিকতা বজায় রেখেছি। কিন্তু আমার আক্ষেপটা হচ্ছে, আমি প্রতিবার এই পৌর কবরস্থানসহ জামালপুর জেলার আনাচে কানাচে অনেক গাছ লাগাই। কিন্তু দেখা যাচ্ছে যিনিই জামালপুর পৌরসভার মেয়র হন, তিনি দায়িত্ব নিয়েই হুটহাট করে দরপত্রের মাধ্যমে গাছগুলো বিক্রি করে দেন। এতে করে পরিবেশের অনেক ক্ষতি হয়।

শামীম আহমেদ বলেন, গাছ যদি বেশি বেশি কাটা হয় তাহলে পরিবেশ তো রক্ষা হবে না। পরিবেশ আরও নষ্ট হবে, দূষণ হবে। পাখিরা কোথায় বাস করবে। আমরা কিভাবে শ্বাস-প্রশ্বাস নিবো। এই কথাটা সবার জরুরি চিন্তা করা দরকার। জামালপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা প্রতিজনে অন্তত একটা করে হলেও যারযার বাড়ির আঙিনায় গাছ লাগাবেন। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন।

বৃক্ষরোপণ শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য, আগামী দিনের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন বিএনপিনেতা শামীম আহমেদ ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন জামালপুর পৌর কবরস্থানের খাদেম মো. আমির হোসেন।

বিএনপিনেতা শামীম আহমেদের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ রোপণ কর্মসূচি ও দোয়ায় অংশ নেন মো. মোশারফ হোসেন, শাহাদাৎ হোসেন সাগর, খায়রুল ইসলাম লিয়ন, শেখ ফরিদ মামুন, ফিরোজ মিয়া, মো. আক্তারুজ্জামান, আশিক রায়হান পারভেজ, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের জুয়েল, গোলাম রব্বানী জনি, ওয়াজাদুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম রাজীব, জয়নাল আবেদীন জয়, ওয়ালিদ অপু, শফিকুল ইসলাম শফিক, সোহানুর ইসলাম সোহাগ, নয়ন সরকার, মোর্শেদ আলম খান, সাইফুল ইসলাম রবিন, বুলবুল আহমেদ হৃদয়, ইফতেখার মুরাদ, নূর হাসনাত আকাশ, নবাব, সিরাজুল ইসলাম, আসলামি, হাবিব, ইফতিয়ার হোসেন সাগর, রাজিবুল ইসলাম পিন্টু, ময়না ও রকি প্রমুখ নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই : শামীম আহমেদ

আপডেট সময় ১০:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪