ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দশম গ্রেড বাস্তবায়ন চায় প্রাথমিকের সহকারী শিক্ষকেরা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন সহকারী শিক্ষকেরা। ছবি: বাংলারচিঠিডটকম

১২তম গ্রেড প্রত্যাখান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা ইসলাম, আরিফা পারভিন, মো. মুসা আলী, মো. শাহিনূর ইসলাম, হাসানুল বারী, রনী রানী গোপ, মো. ওমর ফারুক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা স্নাতক (ডিগ্রি) ও স্নাতকোত্তর শেষ করে এই শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু এখন ১২তম গ্রেডে আমাদের নিয়ে যাবার অপচেষ্টা চলছে। আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমমর্যাদা দেওয়া হচ্ছে। এতে আমরা সামাজিকভাবেও যেমন হেয় হচ্ছি তেমনি ওই গ্রেডের বেতনস্কেলে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাচ্ছি। এটা না দিলে আমরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

দশম গ্রেড বাস্তবায়ন চায় প্রাথমিকের সহকারী শিক্ষকেরা

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪