ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের গুলিতে ৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর, ডয়েচে ভেলের।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা।

উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে ইসলামি জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত

আপডেট সময় ০৮:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪