ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় ভ্যানগাড়ির চাপায় শিশুর মৃত্যু

শিশু শ্রাবণের মরদেহ। ছবি: বাংলারচিঠডটকম

শিশু শ্রাবণের মরদেহ। ছবি: বাংলারচিঠডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় ঘটনাটি ঘটে। শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিশু শ্রাবণ ৪/৫ মাস আগে তার নানা নকলা উপজেলার নারায়খোলা এলাকার আকাব্বর আলীর বাড়িতে বেড়াতে আসে। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণখোলা এলাকায় জৈনক খোরশেদ আলমের বাড়ির পাশে রাস্তার উপর ভ্যানচালক মারফত আলী মনের ভুলে ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে চাবি রেখে চলে যায়। শিশু শ্রাবণ খেলার ছলে ভ্যানগাড়িতে উঠে পিকআপ ধরে চাপতেই ভ্যানসহ রাস্তার পাশে উল্টে যায়। পরে শিশু শ্রাবণও সেই ভ্যানের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারাখোলা এলাকায় ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় ভ্যানগাড়ির চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪