ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ঘুষের টাকা ফেরত চাওয়ায় উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে জিডি করলেন বকশীগঞ্জ পৌর সচিব

বকশীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন।

বকশীগঞ্জ পৌরসভার সচিব (পৌর নির্বাহী কর্মকর্তা) মো. নুরুল আমিন।

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নেয়া ঘুষের সাড়ে ৪ লাখ টাকা ফেরত চাওয়ায় উল্টো কাল্পনিক অভিযোগে ভুক্তভোগী চাকরি প্রত্যাশী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন বকশীগঞ্জ পৌরসভার সচিব (পৌর নির্বাহী কর্মকর্তা) মো. নুরুল আমিন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে আবদুর রাজ্জাক ২০১৯ সালের জুন মাস থেকে বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে (অস্থায়ী চাকরি) কাজ করে আসছেন। এ অবস্থায় পৌরসভার সচিব মো. নুরুল আমিনের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে ওই কর্মকর্তা আব্দুর রাজ্জাককে স্থায়ী চাকরিতে নিয়োগের আশ্বাস দেন। এরই মধ্যে ২০২৩ সালের ১২ জানুয়ারি বকশীগঞ্জ পৌরসভায় একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি জারির পর স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দিতে পৌর সচিব আব্দুর রাজ্জাকের কাছে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন। একপর্যায়ে পৌর সচিবের প্রলোভনে ২০২৩ সালের ১২ মে নুরুল আমিনকে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ দেন আব্দুর রাজ্জাক।

শেষ পর্যন্ত চাকরি না পেয়ে পৌর সচিবের কাছে ঘুষের সেই টাকাগুলো ফেরত চান আব্দুর রাজ্জাক। পৌর সচিব টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। উল্টো তাকে প্রাণ নাশের হুমকির অভিযোগে ৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন পৌর সচিব মো. নুরুল আমিন।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক এ প্রতিবেদককে বলেন, আমাকে পৌরসভায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পৌর সচিব মো. নুরুল আমিন আমার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ নেন। কিন্তু তিনি চাকরিও দেননি। সেই টাকা ফেরতও দেননি। সেই টাকা ফেরত চাইলে উল্টো আমার বিরুদ্ধেই থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মূলত টাকা দেবেন না বলেই তিনি থানায় আমার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। ১১ সেপ্টেম্বর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে আমার টাকাগুলো ফেরতসহ পৌরসচিবের বিচার দাবি করেছি।

এ ব্যাপারে বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন এ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট। আমাকে হুমকি দেওয়ার কারণে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছি। তবে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত এ প্রতিবেদককে বলেন এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুষের টাকা ফেরত চাওয়ায় উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে জিডি করলেন বকশীগঞ্জ পৌর সচিব

আপডেট সময় ০৬:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪