ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শহীদদের তালিকা চূড়ান্তের পর স্মরণ সভা অনুষ্ঠিত হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।- ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের তালিকা চূড়ান্ত হওয়ার পরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শহীদদের স্মরণে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠেয় স্মরণ সভা আপাতত হচ্ছে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হওয়ায় পর এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে, সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘তালিকা তৈরির কাজ যেহেতু এখনো চলমান তাই ১৪ সেপ্টেম্বর স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদ ও ২০ হাজার ২৬৩ জন আহত হওয়ার তালিকা এসেছে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, ৮০০ জন শহীদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়তো পাবো। তার পরে স্মরণ সভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটাসংস্কার ও পরবর্তী সময়ে স্বৈরাচারি ফ্যাস্টিস শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

শহীদদের তালিকা চূড়ান্তের পর স্মরণ সভা অনুষ্ঠিত হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় ১০:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪