ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে সার্ভেয়ারদের স্মারকলিপি পেশ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি পেশ করার পরে বিক্ষোভ করেন সার্ভেয়াররা। ১১ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে।ছবি: বাংলারচিঠিডটকম

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি পেশ করার পরে বিক্ষোভ করেন সার্ভেয়াররা। ১১ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সরকারের নির্ধারিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে স্মারকলিপি দিয়েছে বঞ্চিত সার্ভেয়াররা। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি পেশ করার পরে সার্ভেয়াররা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তাদের দাবি নিয়ে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সেলিম হাসান, বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. আল জুবায়ের হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়ে ও বিভাগীয় অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা ও বেতন স্কেলের দশম গ্রেডে নির্ধারন করা হয়েছে। কিন্তু সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েকধাপ নিচে ১৪, ১৫, ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ বৈষম্যমুলক। আমরা এই বৈষম্য দূর করে আমাদের সকলকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবি করেন তাঁরা।

এ সময় বিভিন্ন উপজেলার সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে সার্ভেয়ারদের স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৯:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪