ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলায় বিএনপির ইউনিয়নের দুই নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এ এস এম আব্দুল হালিম সচিব সমর্থিত বিএনপির একাংশ নেতৃবৃন্দ। ৯ সেপ্টেম্বর সোমবার রাতে এ এস এম আব্দুল হালিম সচিব সমর্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

তিনি বলেন, আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর পরামর্শে উপজেলার পাথর্শী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াসকে আওয়ামী লীগের সাথে মামলায় জড়ানো হয়েছে। যা প্রতিহিংসার শিকার। আমরা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক জাকিউল হক তিব্বত, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

ইসলামপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪