ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

সরিষাবাড়ীতে অর্ধশতাধিক ফলজ গাছ কেটে সাবাড়

অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শাহনাজ পারভীন নামে এক নারী বাদী হয়ে আশরাফুল আলমকে প্রধান আসামি করে আটজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি বাজার এলাকার শাহিনুর রহমানের বসতবাড়ির ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আশরাফুল আলমের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে আশরাফুল আলম তার লোকজন নিয়ে ওই বসত বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ২০ শতাংশ জমির নানা প্রজাতির অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলে। পরে তারা বসতঘরে হামলা-ভাংচুর চালিয়ে ২ লক্ষাধিক টাকা লুটে নেয়।

হামলা-ভাংচুর চলাকালে হামলাকারীদের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে শামিনুর রহমান (২৮), মরিয়ম খাতুন (২২), সালমানুর রহমান (১৭) ও শাহনাজ পারভীন (৫০) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত শামিনুর রহমানকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী শাহনাজ পারভীন বলেন, আশরাফুল আলম লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

এ ব্যাপারে আশরাফুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার লোকজন শামিনুরের বাড়িঘরে যাইনি। হামলা করা তো দূরের কথা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অর্ধশতাধিক ফলজ গাছ কেটে সাবাড়

আপডেট সময় ১১:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪