ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালিত

দেওয়ানগঞ্জে শহীদি মার্চ বের করে ছাত্র জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে সারা দেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মাঠ থেকে শহীদি মার্চ বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে। আমাদের দেওয়ানগঞ্জে আর কোন অন্যায়, অনিয়ম হতে দেওয়া হবে না। দুর্নীতির গন্ধ পেলেই ছাত্রসমাজ শক্ত হাতে দমন করবে।

শহীদি মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ, দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির শুরুতেই শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহত ও হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য বিশেষ দোয়া করা হয়।

ছাত্রনেতা সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিশাত, মুহিত, জয়নাল আবেদিন, সৌরভসহ অনেকেই।

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, গাজী আতিকুর রহমান, সাংবাদিক শামসুল হুদা রতনসহ অনেকেই ছাত্র আন্দোলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪