ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।

৪ সেপ্টেম্বর বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাতকালে নাহিদ ইসলাম একথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলো, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কামনা করছি।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এই দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গিয়েছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

এসময় বাসায় আহনাফের মা,বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় ০৬:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪