ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একইসাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এরসাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে।’

উপদেষ্টা আরও বলেন, আজকের সভাটি ছিলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। বুধবার রাত থেকে অস্ত্র বা হাতিয়ার উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অপারেশন চলবে। আমরা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক আমাদের দেশে একটি বড় ধরনের সমস্যা। এই মাদকদ্রব্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ কারণে এটা নিয়েও আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি।

তিনি বলেন, ‘আসন্ন দূর্গাপূজার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, এ উৎসবটা খুব ভালোভাবে শেষ হবে। কোথাও কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটাও আলোচনা হয়েছে। আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪