ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ফেনীতেই ২৮

বাংলারচিঠিডটকম ডেস্ক:

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই ৭১ জনের মধ্যে ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। নিখোঁজ আছেন ১ জন (মৌলভীবাজার)।

দেশের ৬৮টি উপজেলা বন্যাকবলিত, ৫০৪টি ইউনিয়ন-পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পাঁচ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি রয়েছে।

বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবড়িয়া ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয়দানের জন্য তিন হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্র খোলা আছে এবং বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৫ হাজার ৯৯৬ জন এবং ৩১ হাজার ২০৩টি গবাদি পশু রয়েছে।

এ ছাড়াও, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা প্রদানে বর্তমানে ৪৬৯টি মেডিকেল টিম চালু রয়েছে।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ফেনীতেই ২৮

আপডেট সময় ০৫:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪