ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী।ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেওয়ানগঞ্জ পৌর বাজারের গো হাটি সংলগ্ন উন্মুক্ত মঞ্চে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সভাপতি ক্বারী আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী।

প্রধান অতিথি সুলতান মাহমুদ সিরাজী বলেন, ছাত্র-জনতার বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রণী ভূমিকা ছিল, আমাদের দল সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সবার আগে প্রতিবাদ জানিয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। আগামী নির্বাচনে তিনি ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠা করে সংগঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান।

দলটির দেওয়ানগঞ্জ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়তুল্লাহ।

এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবুল হাসেম, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ ইলিয়াস উদ্দিন আজাদ, মাওলানা মাহবুব শাহ জিহাদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ জাকির হোসাইন, হাফেজ নূরে আলম। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আকরামুজ্জামান, মুফতি শোয়ায়েব হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪