ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত

বকশীগঞ্জে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

বকশীগঞ্জে কৃষি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি মেলা। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ জোরদার করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, অর্থকরী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষি অর্থনীতির চাকা সচল রাখা এবং পরিবেশবান্ধব ফসল চাষের লক্ষ্যে আয়োজিত এ মেলা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও অহনা জিন্নাত অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় স্থাপিত ২৪টি স্টল পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বকশীগঞ্জে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

আপডেট সময় ০৮:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪