ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সময়ের জন্য ইউএনজিএ’তে যোগ দেবেন

বাংলারচিঠিডটকম ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’তে ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২ সেপ্টেম্বর সোমবার একথা জানান।

তিনি সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁর লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তাঁর কাজ-কর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।’

ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতোটা সম্ভব ছোট রাখতে চান।

তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা রবিবার ইঙ্গিত দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূস নিউইয়র্কে অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন।

তিনি আরও বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সময়ের জন্য ইউএনজিএ’তে যোগ দেবেন

আপডেট সময় ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪