ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ

দেওয়ানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সেলিম মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুর থেকে সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ৩১ আগস্ট শনিবার সকালে পৌর শহরের চরভবসুর নয়া পাড়া এলাকা তার বাড়ির পাশে নিজ পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

সেলিম মিয়া চর ভবসুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

নিহতের স্ত্রী লাইজু বেগম জানান, ৩০ আগস্ট শুক্রবার রাতে সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পরলে তার স্বামী সেলিম মিয়া বাড়ির পাশে নিজ পুকুর পাহারা দিতে গিয়ে আর বাড়ি ফিরেননি। স্থানীয়রা সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী লাইজু বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলারচিঠিডটকমকে বলেন, শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

দেওয়ানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪