ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইয়েমেনে প্রবল বর্ষণ-বন্যায় ৮৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক:
মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধপীড়িত দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

৩০ আগস্ট শুক্রবার হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, অবকাঠামো ও কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বহু এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আল হুদায়দায় বন্যা শুরু হয়েছে আগস্টের শুরু থেকে এবং এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, অতি বর্ষণের কারণে গত জুলাই মাস থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা শুরু হয়েছে। জাতিসংঘের তথ্যানুসারে, এই বন্যার কারণে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উত্থান ঘটে, যার ফলে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। এরপর থেকেই সরকার সমর্থক ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয়।

প্রায় ১০ বছরের এই গৃহযুদ্ধে ইয়েমেনের অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে, যার ফলে দেশটিতে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইয়েমেনে প্রবল বর্ষণ-বন্যায় ৮৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪