
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
৩১ আগস্ট শনিবার উপজেলার ওই মাদরাসা মাঠে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাদরাসার সুপার হাসমত আলী বলেন, স্থানীয় মাদারের চর গ্রামের আজহার আলীর ছেলে এই মাদরাসার সাবেক সরকারী মৌলভী শিক্ষক নাদের হেসেন ২০১৩ সালে সহকারী মৌলভী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিলো।

পরবর্তীতে তার প্রয়োজনীয় কাগজপত্র বৈধ না থাকায় এবং জাল শিক্ষক নিবন্ধন সনদটি শনাক্ত হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিধি মোতাবেক তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। পুনরায় বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সহকারী মৌলভী পদে মোছা. শারমিন বেগমকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে আমার সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, নাদের হোসেন তার পদটি ফিরে পেতে জামালপুর আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কোনো সত্যতা না থাকায় তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাদের হোসেন আমার, আমার প্রতিষ্ঠান ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া ছাড়াও পড়াশোনার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন, সহকারী মৌলভী নুরুল ইসলাম, আশরাফ হোসেন, শারমিন বেগম প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 



















