ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি

বাংলারচিঠিডটকম ডেস্ক:
ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ (এফইএক্সবি) আজ অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন বাতিল করার এবং গণতান্ত্রিক, মানবিক, জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘দমনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে দায়ের করা সমস্ত মামলা বাতিল করা উচিত। অন্তর্বর্তী সরকারের উচিত একটি অধ্যাদেশ জারি করে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা।’ তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে ভুক্তভোগীদের মুক্তির দাবি জানান।

তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন কোনোভাবেই সংশোধন করা যাবে না, এটি বাতিল করা উচিত। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের প্রক্রিয়াটি বেআইনি ছিল।

এফইএক্সবি’র সাধারণ সম্পাদক সালিম সামাদ বলেন, আইনটি জনগণের অংশগ্রহণ ছাড়াই প্রস্তাব করা হয় এবং ও খসড়াটি দ্রুত আইনে রূপান্তর করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের মহাসচিব সৈয়দা আইরিন জামান, রেজাউর রহমান লেনিন ও রেজোয়ান ইসলাম।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি

আপডেট সময় ০৬:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪