ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

বিজিবি ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগে সড়ক সংস্কার

ইজলামারীতে বিজিবি ও স্থানীয় ছাত্র-জনতা মিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক সংস্কারের কাজ করেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। এই বেহাল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। তবে এবার সেই অবহেলিত রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এতে নেতৃত্ব দান করে বিজিবি এবং স্থানীয় ছাত্র-জনতা। ২৮ আগস্ট বুধবার জামালপুর ব্যাটালিয়ান ৩৫ বিজিবি এর সার্বিক সহযোগিতায় ছাত্র-জনতা এবং গ্রামবাসী মিলে সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। তাদের এই মহৎ উদ্যোগের ফলে উপজেলা সকল মহলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।

রৌমারীর সদর ইউনিয়ন ইজলামারী গ্রামের বিজিবি মোড় থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘদিন থেকে সড়কটি খানাখন্দে ভরা। এতে করে দুর্ভোগের শিকার হন শিশু শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীসহ টহলরত বিজিবির সদস্যরা। যার ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়তো। গ্রামবাসীর কাছে এই সড়কটি ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতাল পৌঁছাতেও ভীষণ দুর্ভোগ পোহাতে হয়।

ইজলামারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে এবং স্থানীয় ছাত্র-জনতার সহায়তায়, গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন। বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন। রাস্তা মেরামতের জন্য এই উদ্যোগ গ্রহণের আগে বিজিবি ক্যাম্পের অধিনায়ক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্মতি নেয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের মাঝে আনন্দের ঢেউ বইছে। ইজলামারী, পূর্ব ইজলামারী, বারবান্দা, জামাই পাড়া ভন্দুরচরসহ আশে পাশের গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জন্য এটি এখন একটি বড় স্বস্তির বিষয়।

ইজলামারী ছাত্রসমাজের পক্ষ থেকে সোলাইমান সরকার বলেন, এ রাস্তটি ঝুঁকি নিয়ে যাতায়াত করে ১০ হাজার মানুষ। এ কারণে জনদুর্ভোগ নিরসনে বিজিবি, ছাত্রসমাজ মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এ এলাকার মানুষ এ রাস্তাটিতে ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারবে ফলে কমে আসবে সড়ক দুর্ঘটনা।

গাড়িচালক মুনজিল হোসেন বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রাই দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। বর্তমানে যে কাজ হয়েছে এখন আর দুর্ঘটনা হবে না।

এলাকাবাসীর পক্ষ থেকে লুৎফর হোসেন বলেন, এর আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্ট হত। বিজিবি ও ছাত্র সমাজ রাস্তাটির কাজ করে যাতায়াতের উপযোগী করেছেন, এজন্য আমরা অনেক খুশি।

ইজলামারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোতাহার হোসেন বলেন, আমাদের টহল জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্র সমাজকে সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে সীমান্তে টহল জোরদারসহ এ সড়কে দুর্ঘটনা অনেক কমে আসবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, এ রাস্তাটির জন্য কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

বিজিবি ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগে সড়ক সংস্কার

আপডেট সময় ০৬:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪