ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে মানবাধিকার বিষয়ক সভা

সভায় বক্তব্য রাখেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে গণজাগরণ তৈরি করা এবং মানবাধিকার লঙ্ঘনমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে উন্নয়ন সংঘের ব্যবস্থাপনায় এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের উদ্যোগে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট বুধবার উন্নয়ন সংঘের সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।

সভায় বক্তব্য রাখেন এমএসএফ প্রতিনিধি আইনজীবী নাহিদ শামস।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি আইনজীবী নাহিদ সামস। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফুয়াদ ইবনে হুদা প্রত্যয়, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এমএসএফ প্রতিনিধি আঞ্জুমান, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর আইনজীবী সমিতির সদস্য আইনজীবী নুরুজ্জামান, এইচআরডি নেটওয়ার্কের সদস্য মিলি, অপু, নজরুল, লিখি প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজ আহম্মেদ। সভায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দেশে চলমান বন্যায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, গত তিনমাসে জামালপুরে মানবাধিকার সংরক্ষণে এইচআরডি নেটওয়ার্ক ৫২টি লঙ্ঘিত ঘটনা উদঘাটন ও প্রতিবেদন তৈরি করেছে। ২২ জনকে আইনি সহায়তা দিয়েছে। মানববন্ধন ১, প্রতিবাদ সমাবেশ ১, শোভাযাত্রা ১, সংবাদ সম্মেলন ২, বিভিন্ন সভায় অংশগ্রহণ ১৬, উপজেলা সমন্বয় সভা ৩, নির্যাতনের শিকার ১২ জনকে সহায়তা, ৫০ জন ডিফেন্ডারের সাথে যোগাযোগ, পাচার ও হারিয়ে যাওয়া ৯ জন শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে ১২ জনকে। জেলা লিগ্যাল এইডে ২টি মামলা রজু করাতে সহায়তা প্রদান করা হয়েছে। পারিবারিক সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে ৭ জনকে। অপহরণ থেকে উদ্ধারে সহায়তা করা হয়েছে ২ জনকে।

সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল জেলাগুলোতে স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে মানবাধিকার সংরক্ষণে কাজ করতে হবে। গত ১৫ বছরে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে তা সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে মানবাধিকার বিষয়ক সভা

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪