ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সভায় ইউএনও অহনা জিন্নাত ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, উপজেলা মডেল মসজিদের ইমাম মওলানা এনায়েত উল্লাহ প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসিক সভায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে বাস দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হওয়া, বাল্যবিবাহ প্রতিরোধ করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা, জুয়া খেলা রোধ করা, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের ওপর হামলা ও কলেজের অভ্যন্তরীণ কোন্দল নিরসন বিষয়, বকশীগঞ্জ উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণ করা নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪