ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের প্রতিবাদ জানালো নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি। ২৬ আগস্ট সোমবার বিকালে নিলক্ষিয়া বাজারে সংবাদ সম্মেলনে অপকর্মের বিস্তারিত তুলে ধরেন নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকার, সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিকভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে। কিন্তু এসব চাঁদাবাজি বা অপকর্মের সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। তাই যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করাসহ তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বসাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সাহেব মিয়া, মনজু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠন ও বিএনপির সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বকশীগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের প্রতিবাদ জানালো নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি

আপডেট সময় ০৮:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪