ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হোয়াইট হাউসের লড়াই স্থগিত করে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র

বাংলারচিঠিডটকম ডেস্ক:

রবার্ট এফ কেনেডি জুনিয়র ২৩ আগস্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনি লড়াই স্থগিত করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এরফলে হোয়াইট হাউসের লড়াইয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কেনেডি পরিবারের এই সদস্য অ্যান্টি-ভ্যাকসিন কর্মী এবং ষড়যন্ত্র তত্ত্ববিদ (কন্সপেরেসি থিউরি) কেনেডি জুনিয়র অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে বলেন,‘আমি আর বিশ্বাস করি না যে আমার কাছে নির্বাচনী বিজয়ের বাস্তবসম্মত পথ আছে।’

‘একটি দীর্ঘ প্রার্থী তালিকা উপেক্ষা করে, প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ডেমোক্রেটিক মান বিবেচনা না করে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিন্দা করে’ সাবেক ডেমোক্রেট কেনেডি জুনিয়র (৭০) বলেন, এ কারণে তিনি হ্যারিসকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।’ তার পরিবারের বেশীরভাগ সদস্য এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন।

কেনেডি জুনিয়রের পাঁচ ভাইবোন একটি যৌথ বিবৃতিতে বলেছেন,‘আমাদের ভাই কেনেডি জুনিয়রের আজ ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত আমাদের বাবা এবং আমাদের পরিবারের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যেখানে তারা হ্যারিসকে সমর্থন করেছেন।’

বিবৃতিতে তারা বলেছেন, ‘এটি একটি একটি দুঃখজনক গল্পের দুঃখজনক সমাপ্তি।’

প্রাক্তন ডেমোক্রেট কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের লড়াইয়ে স্বতন্ত্র্য প্রার্থিতা প্রত্যাহার করে শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি ভোটের তীব্র লড়াইয়ের রাজ্যগুলোতে ব্যালট থেকে তার নাম প্রত্যাহার করছেন এবং তার প্রচার কার্যক্রম স্থগিত করার পরিকল্পনা করছেন।

ট্রাম্পকে সাহায্য করার আপাত প্রচেষ্টায় এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে ভোট দূরে সরিয়ে নেওয়ার জন্য কেনেডি জুনিয়র ভোটের হিসাব ডেমোক্র্যাটিক-দলের দিকে ঝুঁকে থাকা রাজ্যগুলোতে ব্যালটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসের লড়াই স্থগিত করে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র

আপডেট সময় ০৬:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪